,

পাঁচ বছর পর অভিনয়ে জন

52f3cc2cc8e4d-_O0A0299ভালোবাসা দিবসের নাটকে সংগীতশিল্পী জন প্রথম অভিনয় করেন ২০০৪ সালে৷ তখন তিনি ছিলেন ব্ল্যাক ব্যান্ডের সদস্য৷ নাটকটির নাম অফবিট৷ পরিচালক আফসানা মিমি৷ এরপর বিচ্ছিন্নভাবে আরও কয়েকটি নাটকে কাজ করেছেন তিনি৷ সর্বশেষ অভিনয় করেছেন পাঁচ বছর আগে৷ এবার তিনি অভিনয় করছেন ভালোবাসা দিবসের আরেকটি নাটকে৷ নাম অতঃপর…৷ ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ প্রতিযোগিতা থেকে নির্বাচিত হয়েছে গল্পটি৷ নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করছেন সাফায়েত মনসুর রানা৷

নাটকের গল্প প্রসঙ্গে রানা জানান, ছেলেটার গানে মুগ্ধ হয় মেয়েটি৷ একসময় তাদের মধ্যে বন্ধুত্ব হয়৷ কিন্তু তারা যখন বিয়ের কথা ভাবে, তখন বাধা হয়ে দাঁড়ায় দুজনের ধর্ম৷ কারণ, তারা দুজন দুই ধর্মের৷

জন বলেন, ‘আমি তো নাটকে একবারেই নিয়মিত না৷ কিন্তু এবার এসে ভালোই লাগছে৷’

নাটকটিতে আরও অভিনয় করছেন অপর্ণা৷ তিনি বলেন, ‘এবার ভালোবাসা দিবসে আমার দুটি নাটক প্রচারিত হবে৷ বাংলাভিশনে অতঃপর… আর চ্যানেল নাইনে ভার্চুয়াল লাভ৷ অতঃপর… নাটকটি করতে এসে তো আমার একেবারেই নতুন অভিজ্ঞতা হচ্ছে৷ এর বেশি কিছু বলব না, দর্শক তা টিভিতেই দেখতে পাবেন৷’

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম