,

‘মীম, ইটস টু মাচ!’

52f3ce0597648-IMG_2294আমরা আমরাই তো…

গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপনচিত্র৷ দারুণ সাড়া পাচ্ছি৷ গ্রে অ্যাডভার্টাইজিংয়ের পিপলু ভাই তৈরি করেছেন৷ এখানে আমার দ্বৈত চরিত্র৷ ভাবনাটা শুনেই খুব এক্সাইটেড ছিলাম৷ তাও আবার নিজের সম্পূর্ণ বিপরীত দুটি চরিত্রকে ফুটিয়ে তোলা! নিজেকে নিজে কল্পনা করে করে কথা বলতে গোড়াতে একটু কষ্ট হয়েছে৷ নিজেকে নিজেই বকা দেওয়ার অভ্যাস কয়জনের থাকে? একপর্যায়ে নিজেই নিজের ওপর বিরক্ত হয়ে বকে দিয়েছি, ‘মীম, ইটস টু মাচ!’ এই অভিজ্ঞতাটা একেবারেই নতুন৷

‘সেই তুমি এলে’…

টেলিছবিটির নাট্যকার ও পরিচালক রশীদ নিউটন৷ আমার সঙ্গে অভিনয় করেছেন আমিন খান৷

সরস্বতীর আশীর্বাদে…

সরস্বতী পূজার দিন সকালে ঘুম থেকে উঠেই সবাই মিলে গিয়েছি কল্যাণপুরে, মামার বাড়িতে৷ পুরো পরিবার একসঙ্গে অঞ্জলি দিলাম, সারা দিন খাবার খেয়েছি, ভাইবোনেরা মিলে আড্ডা দিয়েছি৷

রঙিন পর্দার ঝলকানি…

এ বছর ব্যস্ত থাকব সিনেমা নিয়ে৷ এখন আরিফিন শুভ আর মৌসুমী আপুর সঙ্গে একটি ছবিতে অভিনয় করছি৷ কাজ প্রায় শেষের পথে৷ এ বছর মুক্তি পাবে কানামাছি, জোনাকীর আলো, পদ্মপাতার জল ছবিগুলো৷

আমি পারু হয়েছি…

নাটক খুব একটা করছি না৷ তবে ভালোবাসা দিবসে ইমরুল রাফাতের পরিচালনায় আমি দেবদাস হতে চাই নামে একটি নাটকে কাজ করেছি৷ নাটকে আমি ‘পারু’৷ দেবদাস-এর ডিজিটাল ভার্সন বলতে পারেন৷ আমি নিশ্চিত করে বলতে পারি, নাটকটি দেখে দর্শক আনন্দ পাবেন৷

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি