,

২০২১ সালের আগে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে: শিল্পমন্ত্রী

52f37f7f1752c-amir-hosen-amuদারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য উত্পাদনসহ অনেক সামাজিক সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে। আর্থসামাজিক উন্নয়নের চলমান ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

রাজধানীতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) আয়োজিত স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের (পিজিডি) উদ্বোধনকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।

বিআইএমের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ, বিআইএমের পরিচালক এ এইচ মোস্তফা কামাল খাঁন প্রমুখ বক্তব্য দেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশে দক্ষ শিল্প ব্যবস্থাপক ও উদ্যোক্তা সৃষ্টির জন্য মানসম্মত প্রশিক্ষণ সুবিধা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে বিআইএমকে বর্তমান সরকারের আমলেই সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগের ফলে শিল্প খাতে বিদেশ থেকে পরামর্শক আনার পরিবর্তে খুব শিগগিরই বাংলাদেশ পরামর্শক রপ্তানির সক্ষমতা অর্জন করবে।

এ জাতীয় আরও খবর

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না