,

বাংলাদেশের দারুণ শুরু

52f0779ed0ede-Kaushal-Silvaমিরপুরে প্রথম টেস্টটা হতাশা নিয়ে শেষ হলেও চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। ৪৯ রানের মধ্যেই দুই লঙ্কান ওপেনার কুশল সিলভা ও দিমুথ করুনারত্নের উইকেট তুলে নিয়ে শুরুটা দারুণভাবেই করেছে মুশফিক বাহিনী। এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৬৩ রান।



টসে জিতে ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু করেছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। ১৫ ওভার শেষে লঙ্কান স্কোরবোর্ডে জমা হয়েছিল ৩০ রান। ধীরে ধীরে যেন উইকেটে জাঁকিয়ে বসারই প্রস্তুতি নিচ্ছিলেন গত ম্যাচে শতক করা সিলভা আর করুনারত্নে। কিন্তু ১৬তম ওভারেই লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন সোহাগ গাজী। এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরমুখী করেছেন সিলভাকে। চার ওভার পরে ৩১ রান করা করুনারত্নেকেও আউট করে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছেন আল-আমিন।



দলে তিনটি পরিবর্তন এনে চট্টগ্রাম টেস্ট শুরু করেছে মুশফিক বাহিনী। দুই বছরেরও বেশি সময় পর দলে ফিরেছেন ইমরুল কায়েস। মার্শাল আইয়ুবের বদলে দলে সুযোগ পেয়েছেন এই বাম হাতি ব্যাটসম্যান। দুই পেসার রবিউল ইসলাম ও রুবেল হোসেনের জায়গায় দ্বিতীয় টেস্টের দলে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ ও আবদুর রাজ্জাক।

শ্রীলঙ্কা দলেও এসেছে দুটি পরিবর্তন। ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যেতে হয়েছে রঙ্গনা হেরাথ ও শামিন্দা ইরাঙ্গাকে। তাঁদের জায়গায় দলে এসেছেন নুয়ান প্রদীপ, অজন্তা মেন্ডিস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু