,

সরাইল উপজেলা আওয়ামী লীগের গোপন ভোটে প্রার্থী বাছাই

Awamileg logoব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।

রোববার সকালে পৌর এলাকার হালদারপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একক প্রার্থী নির্বাচনে গঠিত সমন্বয় কমিটির তত্ত্বাবধানে গোপন ভোটের মাধ্যমে দলের একক প্রার্থী বাছাই করা হয়। তবে উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপ দলীয় বাছাইয়ের ভোটে অংশ নেয়ানি।

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সরাইল উপজেলা আওয়ামী লীগের (স্থগিত কমিটি) সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান (পুরুষ) বর্তমান ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. শাহজাহান মিয়া ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম ভোটে বিজয়ী হন। পরে বিজয়ী একক প্রার্থীরা দুপুরে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ এমরান হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার জানান, মনোনীত প্রার্থী ছাড়া দলের অন্য কেউ মনোনয়নপত্র জমা দিলে অবশ্য প্রত্যাহার করে নিতে হবে। না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা