,

পল্লবসহ পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

pallabরাজধানীর রামপুরা থেকে অস্ত্রসহ ১১ জনকে আটকের পর এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লবসহ পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় পলাতক আরও তিনজনসহ মোট নয়জনের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ ভোরে রাজধানীর রামপুরার টিভি ভবনের পেছনে কুঞ্জবন এলাকার একটি অফিস থেকে তাঁদের আটক করা হয়। সেখান থেকে তিনটি পিস্তল, ১৪টি গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাঁদের সবাইকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতা না পাওয়ায় মডেল-অভিনেতা পল্লবসহ পাঁচজনকে দুপুরের দিকে ছেড়ে দেওয়া হয়েছে।

যাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁরা হলেন ফরিদউদ্দিন, ইসমাঈল, ওবায়দুর রহমান বাদল, জনি, লিটন মাতুব্বর ও কামাল ওরফে ডিজিটাল কামাল। তবে মামলার বাকি তিন আসামির নাম জানাননি ওই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, কোনো অপরাধ সংঘটনের জন্যই তাঁরা অবৈধ অস্ত্র বহন করছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানতে তাঁদের জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি