,

আখাউড়ায় মুক্তিযোদ্ধার ঘরে দূর্বত্তদের আগুন

imagesজেলার আখাউড়ায় এক মুক্তিযোদ্ধার ঘরে আগুন দিয়েছে দূর্বত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর শহরের বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে নৌকমান্ডো মুক্তিযোদ্ধা ফজলুল হক ভ’ইয়ার মুক্তিযুদ্ধের সনদ,নগদ টাকাসহ প্রয়োজনীয় অনেক কাগজপত্র পুড়ে গেছে।
মুক্তিযোদ্ধা ফজলুল হক জানান,সকালে তিনি বাজারে এবং পরিবারের বাকি সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে দূর্বত্তরা ঘরের পেছন দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এতে মুক্তিযুদ্ধের সনদ, নগদ ৫ হাজার টাকাসহ ঘরের অনেক জিনিস পুড়ে গেছে। পরে বাজারের লোকজন ছুটে এসে আগুন নেভান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এ তা তিনি নিশ্চিত করে বলতে পানেরনি। 
আখাউড়া থানার ওসি অং সা থোয়াই বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.খোরশিদ শাহরিয়ার জানান,সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত,নৌকমান্ডো ফজলুল হক ১৯৭১ সালে নায়ায়নগঞ্জের নদী বন্দর থেকে কয়েক কিলোমিটার সাঁতরে গিয়ে পাকবাহিনীর অস্ত্রবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য গত বছর আখাউড়া পৌরসভা তাকে গুনিজন সংবর্ধনা প্রধান করে। তবে বীর এই যোদ্ধা স্বাধীনতার পর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বয়সের ভারে এখন সেটাও পরেননা। বড়বাজার এলাকায় একটি খাস জমিতে ঘর তুলে থাকেন তিনি। ধারণা করা হচ্ছে জায়গাটি দখল নেয়ার জন্য প্রতিবেশিরাই এ ঘটনা ঘটিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি