,

নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সেতু নির্মাণ, অল্পের জন্য বেঁচে গেলেন সাংবাদিক সুমন নূর

SUMONঅল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তরুণ সংবাদকর্মী সুমন নূর। ঠিকাদারের অবহেলায় প্রাণ হারাতে বসেছিলেন তিনি। প্রতিদিনের ন্যায় বুধবার নিজ কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম এর মৌলভীপাড়াস্থ কার্য্যালয় থেকে দুপুরের খাবারের জন্য কাজীপাড়াস্থ বাসায় যাবার পথে কাজীপাড়া-মৌলভীপাড়া সংযোগ সেতু এলাকায় তিনি দূর্ঘটনার কবলে পড়েন।

সুমন নূর জানান, তিনি সেতু মেরামতের করণে তৈরী বিকল্প সাকু ব্যবহার করে খালটি পার হচ্ছিলেন। হঠাৎ করে সেখানে ব্যবহৃত ক্রেন এর তার ছিড়ে তার মাথায় লোহার পাইপ এসে পড়ে, সেখানেই তিনি স্মৃতি শক্তি হারান। 

প্রত্যক্ষর্শী ও এলাকাবাসীরা অভিযোগ করে জানান, কয়েক হাজার শিক্ষার্থী ছাড়াও এ মহল্লার সাধারন জনগণ দৈনিক এ সড়কে চলাচল করে। তারপরও কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করেই ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসান ট্রেডার্স এই সেতু তৈরীর কাজ করছে।

সাংবাদিক সুমন নূরের ছোট ভাই দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ভাইয়াকে তাড়াতাড়ি উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়, মাথায় ৬টি সেলাই লেগেছ। তিনি নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে এই রকম জনবহুল স্থানে নির্মাণ কাজ পরিচালনাকারী ঠিকাদারের বিচার দাবী করেন।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসান ট্রেডার্স এর সত্বাধীকারী খাইরুল হাসান জানান, ঘটনাঁিট দুঃখজনক ও অপ্রত্যাশিতভাবে ঘটেছে। আমরা তার সুচিকিৎসার ব্যবস্থা করছি । এখানে কাজের নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হবে। 

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকজন এ জায়গায় গুরুত্বরভাবে আহত হয়েছেন। সর্বশেষ গত সপ্তাহে এক শিশু শিক্ষার্থী ও তার অভিভাবক গুরুত্ব আহত হন।
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর