,

বিজয়নগরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

acceden-2ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় পণ্যবাহী দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম (২৫) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুর্ঘটনা কবলিত আরেক ট্রাকের হেলপার সাদ্দাম হোসেন (২২) ।
 
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা।

আহত সাদ্দাম হোসেনকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে পণ্যবাহী একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। পথে চান্দুরা
এলাকায় ওই ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাকের হেলপার রাশেদুল মারা যান। এসময় আরেক ট্রাকের হেলপার সাদ্দাম আহত হন।

ঘন কুয়াশায় বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয় লোকজন।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ  ‍বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর