শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

bookব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই উত্সব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় এ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ বোরহান উদ্দিন আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খুরশিদ শাহরিয়ারের সভাপতিত্বে বই উত্সবে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভীন স্মৃতি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল প্রমুখ।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আহম্মেদ বাংলানিউজকে জানান, ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এক লাখ ৩০ হাজার ২৯০টি বই বিতরণ করা হয়েছে। তার মধ্যে প্রথম শ্রেণীতে ছয় হাজার ৮২০টি, দ্বিতীয় শ্রেণীতে পাঁচ হাজার ৭৪০টি, তৃতীয় শ্রেণীতে পাঁচ হাজার ৪শ’ ও পঞ্চম শ্রেণীতে চার হাজার ৪২০টি।

অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানিয়েছেন, উপেজলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক লাখ ৮৪ হাজার ৩৫৯টি বই বিতরণ করা হয়েছে।

এর মধ্যে ৬ষ্ঠ শ্রেণীতে ৬৬ হাজর ৫শ’টি, সপ্তম শ্রেণীতে ৪৮ হাজার ৩৪৮টি, অষ্টম শ্রেণীতে ৩৬ হাজার ২৩টি ও নবম শ্রেণীতে ৩৪ হাজার ৪৮৮টি।

এছাড়া উপজেলার ৬টি মাদ্রাসায় ৩৯ হাজার ৩১০টি বই বিতরণ করা হয়েছে।

এদিকে, বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে উত্সবের আমেজ বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান