,

তিতাসের ২১ নম্বর কূপে গ্যাস উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্রের ২১ নম্বর কূপে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে উত্তোলন শুরু করা হয়।

image_69418_0তিতাসে ক্ষেত্রে গ্যাস উত্তোলন পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে এ কূপ থেকে দিনে গড়ে ২৫ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে।
সূত্রমতে, চলতি বছরের গত ৩ নভেম্বর ব্রাক্ষণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরায় তিতাস গ্যাস ফিল্ডের ২১ নম্বর এ কূপটিতে খনন কাজ শুরু করে রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
গত ২ মাসে খনন কাজ শেষ করে বৃহস্পতিবার রাত থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে তারা। প্রকল্প পরিচালক আহম্মদ হোসেন বলেন, গ্যাস উন্নয়ন তহবিলের অর্থায়নে এ কূপটি খনন করে গ্যাজপ্রম। আগামী ২/৩ দিনের মধ্যে পরীক্ষা শেষ করে জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু করা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর