,

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার দায়ে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী আটক

Grafter-2বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

অবরোধের শেষদিন বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে নাজমুল হাসান (১৮), শারফিন (২২), কাজল (৪০), হুমায়ুন (৩৬), আলী আশরাফ (৪৮) ও তোফাজ্জলের (১৫) নাম জানা গেছে। আটক সবাই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, সদর থানা এলাকা থেকে চারজন ও কসবা এলাকা থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।

তিনি আরো জানান, নাশকতা রোধে শহরের ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা