,

গলাটিপে এরশাদকে নির্বাচনে নেওয়া হচ্ছে

kader siddiqueসাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে সরকার গলা টিপে নির্বাচনে নিচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

তিনি বলেন, নির্বাচনে না যাওয়ার কারণে এরশাদকে জোর করে আটকে রাখা হয়েছে। মনোনয়নপত্রও প্রত্যাহার করতে দেওয়া হয়নি।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। রাত পৌনে ৮টায় এ পথসভা শেষ হয়।

দুই নারীর রোষানলে পড়ে দেশ দাউদাউ করে জ্বলছে মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, এক নেত্রী ক্ষমতা দখল, অন্য নেত্রী ক্ষমতা ধরে রাখতে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে। তাদের রোষানল থেকে বেরিয়ে আসতে না পারলে এদেশের মানুষ লাশের মিছিলে পরিণত হবে।

টাঙ্গাইলের সখিপুরের নির্বাচনে ভোট চুরির ঘটনার উদাহরণ দিয়ে বঙ্গবীর বলেন, শেখ হাসিনা ভোটচুরি করে জিতেছিল। তাই হাসিনার অধীনে আর কোনো নির্বাচন নয়।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি