,

গ্রহণযোগ্য নির্বাচনে সদিচ্ছা প্রদর্শন করুন: যুক্তরাষ্ট্র

USA Logoবাংলাদেশের চলমান সহিংসতা বন্ধে আবারও প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির ঢাকাস্থ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী মেয়াদ যখন শেষ হওয়ার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে সে সময় প্রধান দুই দলের জন্যই এটা এখন আরো জরুরি হয়ে পড়েছে যে, তারা যেন নির্ভরযোগ্য প্রতিনিধিদের দায়িত্ব প্রদান করে। যাতে করে তারা গঠনমূলক সংলাপে অংশগ্রহণ করে বাংলাদেশী জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ বের করতে পারে।

আমাদের বিশ্বাস, সদিচ্ছার মাধ্যমে দুই দলই অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পাদনের পথ খুঁজে বের করতে সক্ষম হবে।  এটাই বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রাপ্য।

সহকারী সচিব বিসওয়াল যেমনটি তার বাংলাদেশ সফরকালে  পরিষ্কার করে বলেছিলেন যে সহিংসতা  গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয়। এটা অগ্রহণযোগ্য এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে। বিগত কয়েকদিনের অযৌক্তিক সহিংস ঘটনাবলী বিশেষভাবে নিন্দনীয়। কারণ এই সব বোমা হামলা বা যানবাহনে আগুন দিয়ে জীবন্ত পোড়ানোর মধ্য দিয়ে নির্দোষ মানুষকে ইচ্ছাকৃতভাবে এই সকল সহিংসতার লক্ষ্যে পরিণত করা হচ্ছে।

আমরা বিশ্বাস করি সকল দলেরই অবাধে ও শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের সুযোগ থাকতে হবে।  এই সুযোগ প্রদান করা সরকারের দায়িত্ব। এবং বিরোধীদলের শান্তিপূর্ণভাবে এই সুযোগের ব্যবহার করা উচিত বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর