,

আটকা পড়ছে একাধিক ট্রেন। রেল যোগাযোগ বন্ধ

demo trainকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুরে রোববার রাতে লাইনচ্যুত হওয়া যাত্রীবাহী গোধূলী এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ চলছে। আখাউড়া ও লাকসাম থেকে আসা রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রাতেই উদ্ধার কাজ শুরু করে। এদিকে গোধূলী লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানীর সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ ব্যবস্থা। বেশ কয়েকটি ট্রেন যাত্রাপথে আটকা পড়ে আছে। আখাউড়া স্টেশনে আটকে আছে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস (৭০২), নাসিরাবাদ এক্সপ্রেস (৩৮) এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস। অপরদিকে কুমিল্লা স্টেশনে দাঁড়ানো আছে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস (৩৭)। রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও ৫-৬ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন আখাউড়া স্টেশনের কেবিন মাস্টার মোহাম্মদ হাফিজ। ।উল্লেখ্য, কুমিল্লার বুড়িচংয়ে দুর্বৃত্তদের রেললাইনের স্লিপার ও ক্লিপ খুলে ফেলার কারণে রাত সাড়ে আটটার দিকে লাইনচ্যুত হয় ঢাকাগামী গোধূলী এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনসহ ৫টি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়ে পাশের ক্ষেতে পড়ে যায়।
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর