,

১৫ নভেম্বর পবিত্র আশুরা, রাজধানীতে তাজিয়া মিছিল আয়োজন

asura-1১৫ নভেম্বর সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা। ৬১ হিজরির এ দিনে ইরাকের কারবালা প্রান্তরে এজিদ বাহিনীর হাতে শাহাদৎ বরণ করেন মহানবী হযরত মোহাম্মদ সাললাল্লাহু আলাইহিওয়াসাললাম'এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেনই (রাঃ)। দিবসটি স্মরণে মুসলমানরা বিশেষ করে শিয়া সম্প্রদায় প্রতি বছরের মতো এবারও রাজধানীতে তাজিয়া মিছিল ও শোক মাতমের আয়োজন করেছে। পুরান ঢাকার হোসনী দালানে শুরু হবে মুল অনুষ্ঠান।

পুরান ঢাকার হোসনী দালানের ইতিহাস সেই মুঘোল আমলের। সত্য আর ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ৬১ হিজরির ১০ মহররর স্বপরিবারে কারবালা প্রান্তরে জীবন দিয়েছিলেন ইমাম হোসেন (রাঃ)। ঢাকার ৪০০ বছরের ইতিহাসের তাজিয়া মিছিল বলে সেই আত্মাহুতি এখনও মনে রাখে লক্ষ কোটি মানুষ। এরই অংশ হিসেবে এ বছরও দিবসটি শোকের মাতমে পালন করতে প্রস্তুত শিয়া সম্প্রদায়। আর তাই ৬ নভেম্বর মহররমের চাঁদ দেখার পর থেকেই এখানে চলছে ভক্তি আর শ্রদ্ধা নিবেদন।

এসব দেখতে এবং এতে অংশ নিতে এখানে প্রতিদিনই জড়ো হচ্ছেন নানা বয়সী নারী পুরুষ। অনেকে মহররমের এ মাসে মানত পুরনের আশা নিয়েও জড়ো হন এখানে। তবে ১০ মহররম ই হবে মূল আয়োজন। এ দিন পুরান ঢাকা ছাড়াও সারা দেশের শিয়া অধ্যুষিত এলাকা থেকে বেরুবে তাজিয়া মিছিল। এমনটাই বলছেন আয়োজকরা। মূলত কারবালার শোকাবহ স্মৃতি এবং আশুরার শাশ্বত বানী মুসলিম উম্মাকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যুগ যুগ ধরে সোচ্চার হতেই উদ্বুদ্ধ করে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি