সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে পৃথক দুই স্থানে ডাকাতি সাবেক ইউপি মেম্বার সহ আহত-৫

dakateব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুই স্থানে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এই সময় ডাকতদের ছুরিকাঘাতে সাবেক ইউপি মেম্বার সহ ৫জন আহত হয়েছে। ডাকাত দলের লোকজন ৫ভরি স্বর্ণালংকার সহ ৪লক্ষ টাকার মালামাল লূট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীঘর ও বড়িকান্দি গ্রামে। 
পরিবার ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রায় ১৫/২০ জনের মুখোশধারী ডাকাত দল উপজেলার শ্যমগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামের সাবেক ইউপি মেম্বার আবদুর রশিদ মিয়ার বাড়ির গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার সহ ৩ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লূট করে নিয়ে যায়। এ সময় ডাকতদের ছুরিকাঘাতে আবুদর রশিদ মেম্বার (৬০) ও তার স্ত্রী ঝর্ণা বেগম(৪৫) গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে উপজেলার বড়িকান্দি গ্রামের পূর্ব পাড়ার বেলাল মিয়ার বাড়ির ঘরের দরজা ভেঙ্গে ১০/১৫ জনের মুখোশধারী ডাকাত দল বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ বিশ হাজার টাকা সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লূট করে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে দনু মিয়ার ছেলে তাজুল ইসলাম (২২) ও ককটেল বিষ্ফোরনে বাদল মিয়ার ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র মিরাজ হোসেন (৯) আহত হয়। 
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মো: আবু জাফর বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের ধরার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তের নির্দেশ

এইচএসসির মান নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের

প্রতি আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের রুলিং

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন