রাধিকা আপ্তের নগ্ন ভিডিওতে ইন্টারনেট তোলপাড়

news-image

লাইফস্টাইল ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে আবারও সংবাদ শিরোনামে আসলেন। তবে এবারে রাধিকার সংবাদ শিরোনামে আসার পেছনের কারণ সম্পূর্ণই ভিন্ন। গত রোববার রাধিকা আপ্তের একটি নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

অনুরাগ কাশ্যপ পরিচালিত ২০ মিনিটের একটি শর্ট ফিল্মে অভিনয় করেন রাধিকা। এই শর্ট ফিল্মে দুঃসাহসিক কিছু দৃশ্য ধারণ করতে হয় রাধিকাকে। কিন্তু কেমন করে যেন এই নগ্ন অবস্থার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে যান পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি এই ঘটনা জানার সঙ্গে সঙ্গেই মুম্বাই পুলিশের দ্বারস্থ হন এবং অপরাধীকে ধরার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেন।

অনুরাগ টাইমস অব ইন্ডিয়াকে জানান, ছড়িয়ে পড়া এই নগ্ন ভিডিওতে সিনেমার অন্য কোন অংশ নেই নগ্ন দৃশ্য ছাড়া। এভাবে ভিডিও ছড়িয়ে পড়া রাধিকার জন্য খুবই অপমানজনক। আর তাছাড়া অনুরাগ যেহেতু এই দৃশ্য ধারণ করেছেন তার শর্ট ফিল্মের জন্য, এটা অবশ্যই তার দায়িত্বের মধ্যে পড়ে রাধিকার যেন কোন ক্ষতি না হয়।

উল্লেখ্য, বিভিন্ন দেশের ছয়জন পরিচালকের ছয়টি শর্ট ফিল্ম নিয়ে একটি সিনেমা মুক্তির জন্য এই শর্ট ফিল্মটি নির্মাণ করা হয়েছিল। কেবল আন্তর্জাতিক অঙ্গনই ছিল এই শর্ট ফিল্মের প্রকৃত স্থান।

এ জাতীয় আরও খবর

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান

চুক্তি ছাড়াই শেষ কপ-৩১, প্রস্তাব প্রত্যাখ্যান ইইউর

ঢাকা রেঞ্জে দুই মাসের জন্য ১২ পুলিশ কর্মকর্তা

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, প্রাণ গেল ২৪ জনের

আমুসহ ৬ আসামি কারাগারে, মির্জা আজমকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি

সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির রিট খারিজ করল হাইকোর্ট