ব্রাহ্মণবাড়িয়ায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এক নৈশপ্রহরী হত্যা মামলায় মতিন নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সোয়া ১১টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এ রায় দেন। এ মামলায় হুমায়ূন মিয়া নামে আরেক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিন সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবদুল হক দফাদারের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনকে (৫২) গত ২০১৪ সালের ১৬ জুলাই দিবাগত মধ্যরাতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় আমতলি বাজারের নৈশপ্রহরী ছিলেন।


এ ঘটনায় ১৭ জুলাই নিহতের স্ত্রী মোছাম্মৎ শাহানা খাতুন সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এ মামলায় ভাটপাড়া গ্রামের বাসিন্দা হুমায়ূন ও মতিনকে গ্রেফতার করে। এর মধ্যে মতিন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী বশির আহমেদ বলেন, বেকসুর খালাস পাওয়া হুমায়ূনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে যেন তার সাজা হয়।

তবে আসামিপক্ষের আইনজীবী মোবারক হোসেন রায়ে অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা