আশুগঞ্জের লায়লা হোসেন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

grafterব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লায়লা হোসেন হত্যা মামলার প্রধান আসামি ইয়ার খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার যাত্রাপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।দুপুর সাড়ে ১২টার দিকে ইয়ার খানকে আদালতে পাঠানো হয়েছে।  আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আশুগঞ্জ থানার পুলিশ।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আজ ভোররাত থেকে ইয়ার খানকে ধরতে অভিযান চালায় পুলিশ। পরে ভোর ৫টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।ওসি জানান, ১২ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার যাত্রাপুরে সরিষাক্ষেতে গলা কাটা অবস্থায় যাত্রাপুর গ্রামের ফারুক মিয়ার ছোট ছেলে লায়লা হোসেনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লায়লা হোসেনের বাবা মো. ফারুক মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় গতকাল রাতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো তিন-চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই ভোরে ইয়ার খানকে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন থেকেই পলাতক ছিলেন ইয়ার খান।

এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট

ভাটারায় স্কুলবাসে অগ্নিসংযোগ, ঢাবিতে হাতবোমা বিস্ফোরণ

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের পরিকল্পনা

পরীমণির জায়গায় অপু বিশ্বাস বা বুবলী!

পরীমণির আচরণে শিল্পীসমাজের সম্মান ক্ষুণ্ন: রিনা খান

নবীনগরে ৭ নভেম্বর উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন