ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবারের মধ্যে ‘বন্ধ’ মাদ্রাসাগুলো খুলে দেয়ার আল্টিমেটাম

160112091217_brahmanbaria_640x360_bbc_nocredit_112250_112367নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্ধ করা’ দুইটি মাদরাসা বৃহস্পতিবারের মধ্যে খুলে দেয়ার আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় হামলা ও হাফেজ মাসউদ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দলটি। একইসঙ্গে এসব ঘটনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককে দায়ী করে মন্ত্রিসভা থেকে তার অপসারণও দাবি করা হয়। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব দাবি করেন। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়ার ছাত্র হাফেজ মাসউদ আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ এবং ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন- আওয়ামী লীগ সরকারের গত টার্মেও ব্রাহ্মণবাড়িয়ায় কুরআনের ৬ জন হাফেজকে শহীদ হতে হয়েছিল। এবারও সেই ধারাবাহিকতায় মাদরাসা ছাত্রকে শহীদ করা হলো।

হাফেজ মাসউদকে কেন হত্যা করা হলো প্রশাসনের কাছে তা জানতে চেয়ে রেজাউল করীম বলেন, সরকারকে এর সকল দায়-দায়িত্ব বহন করতে হবে। মাদরাসা বন্ধ করে, ছাত্রদের শহীদ করে ইসলামের গণজাগরণ ঠেকানো যাবে না। সর্বত্র প্রতিবাদ ও প্রতিরোধের আগুন জ্বলে উঠলে সরকারের শেষ রক্ষা হবে না।

 

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট

ভাটারায় স্কুলবাসে অগ্নিসংযোগ, ঢাবিতে হাতবোমা বিস্ফোরণ

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের পরিকল্পনা

পরীমণির জায়গায় অপু বিশ্বাস বা বুবলী!

পরীমণির আচরণে শিল্পীসমাজের সম্মান ক্ষুণ্ন: রিনা খান

নবীনগরে ৭ নভেম্বর উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন