বিচারিক আদালতের রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব-আইনমন্ত্রী

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ২১ আগস্টে গ্রেনেড হামলার রায় নিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মামলা বিচারিক আদালতে শেষ হয়েছে। রায় কার্যকর করতে আমরা চেষ্টা করবো। কোর্টের আদেশ পালন করা আমাদের দায়িত্ব।  শুক্রবার  সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
গ্রেনেড হামলার রায়ের বিষয়ে মন্ত্রী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা যদি সত্য হয়ে থাকে, তাহলে এ রায়ও সঠিক। এখন এ রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

এসময় কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল কাওসার ভূঁইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা