নারীসহ ৪ মাদক কারবারী আটক: ৩৬০পিস ইয়াবা উদ্ধার

news-image

আখাউড়া প্রতিনিধ : আখাউড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার রাতে পৌরশহরের মসজিদ পাড়া ও নয়াদিল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো মসজিদ পাড়ার কামাল মিয়ার স্ত্রী আনোয়ারা (৩৫) ভাদুঘরের মৃত দরবেশ আলীর পুত্র মো. মোস্তাকিন মিয়া (২২), ছনু মিয়ার পুত্র সুলেমান মিয়া (২৩), এবং আখাউড়া মোগড়া ইউনিয়নের গোয়াল গাঙ্গাইল গ্রামের আব্দুল আলীমের পুত্র আব্দুল বাতেন প্রকাশ রিংকু।

জানা গেছে, আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত ১০টার দিকে আখাউড়া-কসবা সড়কের নয়াদিল ব্র্যাক অফিসের সামনে থেকে ৩ যুবকের দেহ তল্লাশী করে ৩৫০পিস ইয়াবা উদ্ধার করে। ওই দিন সন্ধ্যায় পুলিশ মসজিদ পাড়া এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ আনোয়াকে আটক করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন তরফতার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা