গেইলের জরিমানা

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের ম্যাচ চলার সময় মহিলা টিভি উপস্থাপককে ‘অপমানকজনক’ মন্তব্য করা ক্রিস গেইলকে জরিমানা করেছে মেলবোর্ন রেনেগেডস। প্রসঙ্গত, ওই মহিলা উপস্থাপিকাকে সরাসরি সাক্ষাতকারের সময় অশালীন মন্তব্য করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা।

1451982215
ম্যাকলাফলিনের মুখোমুখি হয়ে গেইল তাঁকে বলেন, তোমার সঙ্গে দেখা করতে আসার ইচ্ছা ছিল। আশা করছি ম্যাচটা জিতব। তারপর না হয় একসঙ্গে দুজনে মিলে পান করা যাবে। লজ্জা পেও না! গেইল যখন এসব বলছেন, তখন সরাসরি সম্প্রচার হচ্ছে। প্রবল অসন্তুষ্ট উপস্থাপিকা সাক্ষাতকার চালিয়ে যাওয়ার চেষ্টা করে বলেন, আমি লজ্জা পাচ্ছি না! তাঁর মন্তব্যে অস্বস্তি বোধ করেন চ্যানেল টেন-এর উপস্থাপিকা মেল ম্যাকলাফলিন।
এই নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় গেইলকে। গেইল প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেছিলেন তিনি শুধু মজা করে এই কথা বলেছেন। বিগ ব্যাশ লিগের কর্মকর্তারা জানিয়েছেন, গেইল যা করেছে তা একেবারেই মজা করে বলেননি। রেনেগাডসের প্রধান নির্বাহী স্টুয়ার্ট কভেন্ট্রি জানিয়েছেন, এই জরিমানার টাকা দান করা হবে জেন ম্যাকগ্রা ফাউন্ডেশনে। ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা