আসাদকে ‘জোর করে ক্ষমতাচ্যুত করতে হবে’

news-image

সিরিয়া থেকে আসাদকে জোর করে সরাতে হবে। এমনটাই বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের। বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হয় আলোচনার মাধ্যমে ক্ষমতা থেকে সরে যেতে হবে, নাহলে তাকে জোর করে ক্ষমতাচ্যুত করতে হবে।

ভিয়েনায় আসাদ সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সম্ভাব্য শান্তি আলোচনার লক্ষ্যে বিরোধী জোটদের নিয়ে এ বৈঠকের আয়োজন করেছিল উপসাগরীয় দেশগুলো।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি আশা প্রকাশ করেন সিরিয়ার সরকারবিরোধী সব পক্ষ একটি সাধারণ লক্ষ্য নিয়ে বৈঠকে অংশ নিবেন। 

সিরিয়ায় বিরোধী পক্ষের প্রতিনিধিরা রিয়াদে রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে একটি প্রতিনিধি পরিষদ গঠন করার বিষয়ে একমত হয়েছেন। 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা