আশুগঞ্জের খাড়াসারে দেশের প্রথম গ্লাসের নির্মিত মসজিদ উদ্বোধন

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খাড়াসারে উদ্বোধন হয়েছে দেশের প্রথম গ্লাসের নির্মিত মসজিদ। শুক্রবার জুমআ নামাজ আদায়ের মধ্য দিয়ে খাড়াসার জামে মসজিদ নামে মসজিদটি উদ্বোধন করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের পেশ ঈমান মুফতি এহসানুল হক জিলানী।

আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের খাড়াসার গ্রামে প্রায় ১কোটি ৩০ লক্ষ টাকা ব্যায়ে ৬ শতাংশ জমির উপর আড়াই হাজার বর্গফুটের দ্বিতল বিশিষ্ট মসজিদটি নির্মিত হয়। মসজিদটির গ্লাসের তৈরী দৃষ্টিনন্দিত কারু কার্য দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারো।

আশুগঞ্জ উপজেলা খাড়াসার গ্রামের কৃতিসন্তান ও জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই) এর উপ-পরিচালক মাসুদ আলমের পরিকল্পনা ও তত্ত্ববধানে এবং গ্রামবাসীর সহযোগীতায় নির্মিত হয় মসজিদটি।উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট মুরব্বী দানু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মঈন উদ্দিন মঈন, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন প্রমুখ।

  

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা