আট ম্যাচ পর জয় ম্যানইউর

wayne-rooney-anthony-martial_741স্পোর্টস ডেস্ক : আট ম্যাচ পর অধিনায়ক ওয়েন রুনির নৈপুণ্যে জয়ের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডে সোয়ানসিকে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে নতুন বছরে শুভ সূচনা করলেন ভন গলের শিষ্যরা। ২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখান ভন গল। ৩ বারের মুখোমুখিতে একবারও জয়ের দেখা পায়নি সোয়ানসির সঙ্গে। চতুর্থবারে এসে জয়ের দেখা মিলল।
বেশ লম্বা সময় পর ম্যান ইউ-এর এই জয়ে তাই ম্যান ইউ ভক্তদের উচ্ছ্বাসটাও যেন একটু বেশি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই জয়ে গোল দুটি করেছেন এন্থনি মার্শাল এবং ওয়েইন রুনি।
আট ম্যাচে জয়শূন্য থাকা ম্যানইউ নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে প্রথমার্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল।
তবে ৪৭ মিনিটে সফলতা পায় রেড ডেভিলরা। এন্থনি মার্শালের গোলে এগিয়ে যায় ম্যানইউ। ওয়েলসের মিডফিল্ডার অ্যাশলে ইয়াংয়ের ক্রসে হেড করে বল জালে জড়ান মার্শাল। তবে খেলার ৭০ মিনিটের মাথায় সিগুরসনের গোলে সমতায় ফেরে সোয়ানসি। খেলার ৭৭ মিনিটে রুনির গোলে এগিয়ে যায় ম্যানইউ।
এ জয়ে ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা