নিজামীর মামলার রায় যেকোনো দিন
আমাদের ব্রাহ্মণবাড়িয়া March 24, 2014
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১-এ আজ সোমবার বিকেল চারটার দিকে দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। পরে ট্রাইব্যুনাল রায় অপেক্ষাধীন (সিএভি) রাখেন।