সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা পূর্ণিমা

Purnimaএকজন নারীর জীবনে আসে পূর্ণতা মা হওয়ার মধ্য দিয়ে, নারী হিসেবে আমি সেই পূর্ণতা পেতে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসে প্রথম সন্তানের মুখ দেখব।’ এভাবেই অনাগত সন্তান নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা।

পূর্ণিমা বলেন, ‘আমি এখন আমার অনাগত সন্তানকে নিয়ে ভাবছি। মা হওয়া যে কতটা সৌভাগ্যের, আনন্দের এবং পাশাপাশি কষ্টের—তা অনুভব করছি। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী সব কাজকর্ম করছি। নিয়ম মেনে চিকিত্সকের সঙ্গে দেখা করছি।’মাতৃত্বকালীন এ সময়টা পূর্ণিমা নিজের মতো করেই কাটাচ্ছেন। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আড্ডা ও গল্প করেই কাটছে। পূর্ণিমা এও বলেন, ‘অনাগত সন্তানের কারণে বেশ কয়েক মাস ধরে আমি সব ধরনের কাজ থেকে দূরে আছি। খুব জরুরি কিছু না থাকলে বাসা থেকে বের হই না। এই সুযোগে অনেক বছর ধরে যেসব আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হতো না তাঁরা আমাকে দেখতে আসছেন। খোঁজখবর নিচ্ছেন। জীবনের অন্যরকম কিছু সময় পার করছি, যা আসলে বলে বোঝানো সম্ভব না।’

পূর্ণিমা অভিনীত সর্বশেষ শুটিংকৃত ছবির নাম ‘ছায়া-ছবি’। আর মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে ‘লোভে পাপ পাপে মৃত্যু’। এ ছাড়া গত বছর রোজার ঈদের সময় একটি টেলিছবি ও বিজ্ঞাপনচিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান।

‘শত্রু ঘায়েল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করলেও জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবির মধ্য দিয়ে নায়িকা পূর্ণিমার যাত্রা শুরু হয়। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটিতে পূর্ণিমা অভিনয় করেন রিয়াজের বিপরীতে। প্রথম ছবিতে সফলতার দেখা না পেলেও আস্তে আস্তে চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা হয়ে ওঠেন পূর্ণিমা। ‘মনের মাঝে তুমি’, ‘হূদয়ের কথা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘ছোট্ট একটু ভালোবাসা’, ‘আকাশছোঁয়া ভালোবাসা’, ‘সুলতান’, ‘শাস্তি’, ‘শুভা’, ‘মেঘের পরে মেঘ’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘পিতামাতার আমানত’, ‘মাটির ঠিকানা’, ‘সাথী তুমি কার’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘মায়ের জন্য পাগল’, ‘মাটির ঠিকানা’সহ অসংখ্য ভালোমানের ছবিতে অভিনয় করে প্রশংসিত হন পূর্ণিমা। আর হয়ে ওঠেন ঢাকাই ছবির নির্মাতাদের ভরসাও।

কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন পূর্ণিমা। ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে ফাহাদ জামিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা