,

বিশ্বকাপ অনিশ্চিত নেইমারের

news-image

ক্রীড়া ডেস্ক : কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার পর থেকে লাগাতার একটি প্রশ্নের মুখোমুখি হয়ে আসছেন। আর তা হচ্ছে নেইমার জুনিয়র কবে জাতীয় দলে ফিরবেন। প্রতিবারই আনচেলত্তির একটাই জবাব, শতভাগ ফিটনেস থাকা সাপেক্ষে ডাকা হবে এই তারকা ফরোয়ার্ডকে। কিন্তু স্কোয়াড ঘোষণার সময় এলেই সেই ফিটনেস নিয়েই ধুঁকতে দেখা যায় নেইমারকে। নতুন করে আরও একবার তিনি চোটে পড়েছেন।

নেইমারের ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে থাকা নিয়েও আনচেলত্তির অবস্থান একই। আরও একবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলার সেই স্বপ্নে ধাক্কা খেয়েছেন সান্তোসের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দেশটির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, বা পাঁয়ের হাঁটুর চোটের কারণে ২০২৫ সালে আর মাঠে নামার সম্ভাবনা কম নেইমারের। দেশটির ক্লাব প্রতিযোগিতা ব্রাজিলেইরাওতে সান্তোসের আরও তিন ম্যাচ বাকি। গত ১৯ নভেম্বর মিরাসলের বিপক্ষে চোট পেয়েছিলেন নেইমার। ফলে গত সোমবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ম্যাচটি তিনি মিস করেছেন। তার চোট কতটা গুরুতর তা জানতে গতকাল (মঙ্গলবার) পরীক্ষাও করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন নেইমার।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে