বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লস্কর-ই- তৈয়বা হত্যার পরিকল্পনা করেছিল নরেন্দ্র মোদিকে

news-image

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ উচ্চপর্যায়ের কিছু নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল পাকিস্তানী জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈয়বা। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে মোদিকে হত্যা করতে গেল মাসে অন্তত চার জন লস্কর-ই- তৈয়বার জঙ্গিসদস্য পাকিস্তান থেকে জম্মু-কাশ্মীর হয়ে ভারতে প্রবেশ করেছে এমন তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে। জঙ্গিরা দিল্লীতে মোদির সমাবেশে প্যারিসের মতো বড় ধরনের আত্মঘাতী বোমা হামলা চালানোর এবং বেশ কিছু রাজনৈতিক নেতা হত্যার পরিকল্পনা করছিল। তারা মোদির গাড়িবহরে আত্মঘাতী হামলাসহ জনসমাবেশে গ্রেনেড-বোমা হামলার পরিকল্পনা করেছিল। প্রতিবেদন থেকে আরও জানা যায়, লস্করের কমান্ডার আবু দুজানার সঙ্গে যোগাযোগ রেখে চার জঙ্গি ভারতে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ খবরের জেরে দিল্লি, জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়েছে। জম্মু থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা