,

ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে কট্টর ডানপন্থীরা এগিয়ে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ শেষে দেখা যাচ্ছে, কট্টর ডানপন্থী এবং ন্যাশনাল ফ্রন্ট বা এফএন ১৩টি রাজ্যের মধ্যে ছয়টিতেই এগিয়ে রয়েছে।
রোববারের নির্বাচনের পর বুথ ফেরত জরিপ বলছে, এফএন ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছে।

সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী রিপাবলিকান পার্টি, ক্ষমতাসীন সোশালিস্ট পার্টির চেয়ে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
মিস্টার সারকোজির রিপাবলিকান দল পেয়েছে ২৭ শতাংশের বেশি ।

আর বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের সোশ্যালিস্ট পার্টি পেয়েছে ২২ শতাংশের বেশি ভোট । দেশটির রাজধানী প্যারিসে তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গিদের হামলার ঘটনার তিন সপ্তাহ পরই এই নির্বাচন অনুষ্ঠিত হল।

ন্যাশনাল ফ্রন্ট বা এফএন, অভিবাসনের সাথে সন্ত্রাসবাদে যোগসূত্র রয়েছে বলে মনে করে । কট্টর ডানপন্থী এই দলের নেতা মারিন লু পেন আঞ্চলিক নির্বাচনে বড় সাফল্য পেলে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলটির সম্ভাবনা বাড়বে।
“মারিন লু পেন বলেন, এটা সম্পূর্ণ ঐতিহাসিক একটি ফলাফল। অনন্য সাধারণ এবং বর্তমান প্রেক্ষাপটে একেবারেই অপ্রত্যাশিত।
এর মধ্য দিয়ে পুরনো প্রথার চির অবসান ঘটলো এবং ডান ও বামপন্থী প্রতিনিধিদেরও মৃত্যু হল”।

তবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। কেননা আগামী ১৩ই ডিসেম্বর দ্বিতীয় দফা ভোট গ্রহণ চলবে। ফলাফল আসতে শুরু করার পর ক্ষমতাসীন সমাজতন্ত্রী দল ফিরতি ভোটে অন্তত দুটো অঞ্চল থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।
এদিকে মিস্টার সারকোজি সমাজতন্ত্রী দলের সাথে কোনও ধরনের জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ