,

পাক-ভারত কর্মকর্তাদের গোপন বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বরফ গলতে শুরু করেছে পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্কের। রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেলে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) পর্যায়ে গোপন বৈঠক।

বৈঠকে শান্তি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং জম্মু ও কাশ্মীর বিষয় নিয়ে গুরুত্বাপূর্ণ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা নাসির জানজুয়া।

খবর এনডিটিভির।
এর আগে গত সপ্তাহে প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে অনির্ধারিত আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুই দেশের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। উভয় দেশের জন্য সু্বিধাজনক বিবেচনায় আলোচনার জন্য তারা ব্যাংকককে বেছে নেন।

বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্র সচিবরা এক যৌথ বিবৃতিতে বলেন, আলোচনায় শান্তি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং জম্মু ও কাশ্মীর বিষয় ছাড়া দুই দেশের মধ্যকার নিয়ন্ত্রণ রেখার শান্তি বজায় নিয়ে আলোচনা হয়।

বৈঠক অনুষ্ঠিত হওয়ার কয়েক মিনিট আগে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ জানিয়ে দেন তিনি বৈঠকে অংশ নিতে ভারতে আসছেন না। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে বৈঠকে উপস্থিত রাখার দাবি জানান সারতাজ। কিন্তু ভারত সে দাবি প্রত্যাখ্যান করে।
– See more at: http://www.bd24live.com/bangla/article/70979/index.html#sthash.eeQyes2k.dpuf

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে