,

জান্নাতের পথে যে ১০টি বাধা

news-image

 সুখের স্থায়ী নিবাস জান্নাত। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে তাদের প্রত্যেকটি ইচ্ছা পূর্ণ হবে। সেখানে তারা থাকবে চিরকাল। আল ফুরকান:১৬। অফুরন্ত শান্তির জান্নাতে প্রবেশের যেমন অনেক শর্ত ও উপায় বর্ণিত হয়েছে কুরআন-সুন্নায়, তেমনি কোন কোন শ্রেণির লোক সেখানে প্রবেশ করতে পারবে না, সে বিষয়ও বর্ণিত হয়েছে সুস্পষ্টভাবে।
অতএব, জান্নাতে স্থায়ী কিংবা সাময়ীক নিষিদ্ধ লোকদের তালিকা জানা একজন ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ। 
১. অমুসলিম: রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, ‘ইসলাম গ্রহণকারী ব্যক্তি ব্যতিত কেউ জান্নাতে প্রবেশ করবে না’। (বুখারি-মুসলিম) যারা পার্থিব জীবনে আল্লাহর কাছে আত্মসমর্পন করেনি, তারা ব্যক্তি হিসেবে যতো কল্যাণমূলক কাজই করুক না কেন জান্নাতে প্রবেশ করতে পারবে না।
২. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী: বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসুল সা. ইরশাদ করেছেন, ‘আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না’। অর্থাৎ রক্তসম্পর্কীয় আত্মীয়কে বর্জনকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
৩. চোগলখোর: দুমুখো চোগলখোর ব্যক্তিও জান্নাতে নিষিদ্ধ। সহিহ বুখারির এক বর্ণনায় এসেছে, আল্লাহর রাসুল সা. বলেছেন, ‘চোগলখুরী করে বেড়ায় এমন লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না’।
৪. প্রতিবেশীকে কষ্ট দেয় এমন ব্যক্তি: আচার-আচরণে যে ব্যক্তি প্রতিবেশীকে রুষ্ট করে তার জন্যও জান্নাত নিষিদ্ধ। সহীহ মুসলিমের বর্ণনায় রাসুলুল্লাহ সা. বলেছেন ‘সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, যার প্রতিবেশী তার অন্যায় আচরণ থেকে নিরাপদ নয়’।
৫. অহঙ্কারী: ‘যার অন্তরে কণা পরিমাণ অহঙ্কার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না’। মুসলিম।
৬. প্রতারক, খোঁটা দেওয়া লোক ও কৃপণ: সুনানে তিরমিযির এক বর্ণনায় রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘প্রতারক এবং উপকার করে খোঁটা দেয় এমন লোক এবং কৃপণ জান্নাতে প্রবেশ করবে না’।
৭. ঘুষখোর: সুনানে আবু দাঊদে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘ঘুষখোর লোক জান্নাতে প্রবেশ করবে না’।
৮. মাতাপিতার অবাধ্য ও নেশায় আসক্ত: সুনানে নাসাঈর বর্ণনায় এসেছে, ‘খোঁটা দেওয়া লোক এবং মাতাপিতার অবাধ্য ও নেশায় আসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না’।
৯. অসদাচারী: রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘রূঢ় স্বভাবের-অসদাচরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না’। আবু দাঊদ।
১০. হারামে তৈরি দেহ: মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে, ‘হারাম দিয়ে তৈরি দেহ জান্নাতে প্রবেশ করবে না’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে