মুখে বললেই কি তালাক হয়ে যায়?
প্রশ্ন : আমার স্ত্রীকে কেন্দ্র করে আমার পরিবারের সকলের সাথে ঝগড়া হয়। রাগ করে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিই। সাথে সাথে এক মাওলানাকে জানাই। তিনি বললেন, কীভাবে তালাক দিয়েছেন? আমি বললাম, এক তালাক, দুই তালাক। তিনি বললেন, তালাক হয়নি, তবে কালেমা পড়ে সংসার করতে পারেন। কালেমা পড়ে সংসার করতে লাগলাম। কিন্তু আজ দুই বছর অতিবাহিত হওয়ার পর আমার মনে পড়ে তিন তালাকের সাথে বায়ান তালাকও বলেছি। এখন আমার মন বোঝে না আমি কি করব, কোথায় যাব, তার সাথে বসবাস বন্ধ করে দিয়েছি। প্রশ্ন-আমি এখন কি করব, যাতে সংসার করা যায়?
উত্তর : আপনি যে তালাক দিয়েছেন সেটা এক তালাক হয়েছে। এক তালাকের পর যদি আপনি ইচ্ছা করেন তাহলে সমঝোতার মাধ্যমে আপনার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারেন। একসাথে আপনি এক তালাকের বেশি দেওয়ার অধিকার রাখেন না। বায়ান তালাক বললেও কোনো সমস্যা নেই। একসাথে এক তালাকের বেশি আপনি দিতে পারবেন না। যদি দিয়ে থাকেন তাহলে সেটা ভুল হয়েছে। তাহলে এখন আপনি বৈধ জীবন-যাপন করছেন। এটা নিয়ে আপনি টেনশন করছেন। এ ধরনের টেনশনের কোনো প্রয়োজন নেই। ইসলামী শরিয়ত অনুযায়ী এ কাজটি শুদ্ধ। আপনারা এখন সুন্দর ভাবে জীবনযাপন করতে পারেন।











