শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন হাদিসের আলোকে নারীদের পাতলা কাপড় পরার বিধান

news-image

আয়াতের غير متبرجات بزينة অংশটি দ্বারা প্রমাণিত হয় মহিলারা এতোটা পাতলা ফিনফিনে কাপড় পরিধান করবে না, যা সৌন্দর্য ঢাকার পরিবর্তে সৌন্দর্য বিচ্ছুরণ করে। আল্লামা ইবনুল আরাবী লেখেন, সৌন্দর্য প্রদর্শন হলো এমন পাতলা ফিনফিনে কাপড় পরিধান করা যা তাদের সৌন্দর্য আরো উসকে দেয়। -আহকামুল কুরআন

এ ব্যাপারে তিনি এ হাদিস নকল করেছেন।

রাসুল সা. বলেন,

رب كاسيات عاريات مائلات مميلات لا يدخلن الجنة ولا يجدون ريحها

‘অনেক বস্ত্রপরিহিতা মহিলা আছে যাদের উলঙ্গ মনে হয়। তারা নিজেরা যেমন পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়; তাদেরও নিজের দিকে আকৃষ্ট করে। তারা জান্নাত তো দূরে থাক জান্নাতের ঘ্রাণও পাবে না। [আহকামুল কুরআন]

এ হাদিস উলেস্নখ করে আল্লামা ইবনুল আরাবী লেখেন, এখানে كاسيات এর পর عاريات বলার কারণ হলো তাদের কাপড় হবে এমন পাতলা যেনো ওরা উলঙ্গ। পরে বলেন, এধরনের পাতলা কাপড় পরিধান করা হারাম। [আহকামুল কুরআন]

আরো ইরশাদ হয়েছে

قَرْنَ فِيْ بُيُوْتِكُنَّ وَلاَ تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلي

‘তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। জাহেলী যুগের রমণীদের মতো ঘুরে বেড়িও না।’ [সুরা আহজাব, আয়াত- ৩৩]

উম্মে আলকামা রা. বলেন, হযরত হাফসা বিনতে আব্দুর রহমান একবার হযরত আয়েশা রা.-এর খেদমতে এলেন। হাফসার গায়ে ছিলো পাতলা দুপাট্টা। হযরত আয়েশা দেখে দুপাট্টাখানা নিয়ে ছিঁড়ে ফেলেন। পরে নিজের ভারী একখানা দুপাট্টা দিয়ে দেন। হাফসা ছিলেন তাঁর ভাইজি। এ ব্যাপারে আরেকটি ঘটনা পাওয়া যায়। হযরত আসমা বিনতে আবু বকর ছিলেন হযরত আয়েশা বড় বোন। একবার তিনি রাসুল সা.-এর খেদমতে উপস্থিত হলেন। গায়ে ছিলো পাতলা কাপড়। রাসুলুল্লাহ সা. তা দেখে অপছন্দ করে বললেন, হে আসমা! মেয়েরা যখন বালেগা হয় তখন তাদের চেহারা ও হাতলি ছাড়া অন্য অঙ্গ দেখা জায়েয নেই। মুসলিম শরীফের এক হাদিসে আছে রাসুল সা. বলেন, خذ عليك ثوبك ولا تمشوا عراة ‘নিজেকে কাপড় জড়িয়ে রাখো, উলঙ্গ বেড়িও না’। [মেশকাত]

অন্যান্য রেওয়ায়েতের দ্বারাও বুঝে আসে নারী ও পুরুষ উভয়কে এমন কাপড় পরিধান করা উচিত যা সমসত্ম শরীর ঢেকে নেয়। তাদের রূপ লাবণ্য বেরিয়ে না পড়ে। যার বড় উপকার হলো—নিজের সতীত্ব সম্ভ্রম হেফাজত থাকবে; কোনোভাবে তা কলুষিত হবে না। নারীদের পর্দা সম্পর্কিত যে সংক্ষক্ষপ্ত আলোচনা করা হলো একটু চিমত্মা করলেই এর তাৎপর্য ও কল্যাণকামিতা বুঝে আসবে। পাশ্চাত্যের অনৈতিকতা ও বেপর্দা মেয়েদের দুর্ভোগের ঘটনাগুলো যদি আপনার সামনে থাকে তাহলে তো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা