বাংলাদেশি পণ্য হবে ‘গ্লোবাল ব্র্যান্ড’: মজীনা

53255d62bfde3-mojina‘বাংলাদেশ ছোট্ট একটি অনুন্নত দেশ’ এমন ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি মনে করেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয় এবং শান্তির ও গতন্ত্রের দেশে পরিণত হবে। আর বিশ্বে তৈরি পোশাক রপ্তারিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ থাকবে শীর্ষে। বাংলাদেশের পণ্য হবে ‘গ্লোবাল ব্র্যান্ড’।

গতকাল শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের এলমহার্স্টের একটি স্কুলে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত এক বৈঠকে মজীনা এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কীভাবে দেখে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মজীনা। পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন মার্কিন এই রাষ্ট্রদূত। তবে দুই নেত্রীকেই সমাধানের পথ খুঁজে বের করতে হবে বলে মনে করেন তিনি।

প্রশ্নোত্তর পর্বে মজীনা বলেন, বাংলাদেশে সহিংসতা, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করতে হবে। আমলাতন্ত্রের লাল ফিতা, দুর্নীতিসহ বাংলাদেশের সব সমস্যাই সমাধানযোগ্য।

মজীনা বলেন, যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশে রাজনীতিচর্চায় সবার জন্য যেমন সমান সুযোগ সৃষ্টি করতে হবে, তেমনি সেই সুযোগকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করতে হবে।

যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যাঁরা মানবতাবিরোধী অপরাধ করেছেন, তাঁদের আইনের কাছে দায়বদ্ধ হতে হবে। কিন্তু এই বিচার হতে হবে দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী।

একই অনুষ্ঠানে কংগ্রেস ওম্যান গ্রেস মেং বলেছেন, বাংলাদেশের মানুষ নিরাপদে নেই বলে প্রবাসীরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে উত্কণ্ঠায় থাকেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে তিনি হাউসে একটি বিল এনেছেন বলে জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী