বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় নিহত ১

বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় মানজারুল ইসলাম (২৩) নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শহরতলীর মেঘনিতলা কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রের বাইরে এ সহিংসতার ঘটনা ঘটে।


জানা গেছে, সকালে শহরতলীর মেঘনিতলা এলাকায় আওয়ামী লীগ সমর্থিত ও ১৯ দল সমর্থিত কর্মীদের সাথে বিরোধের জের ধরে এ সহিংসতা হয়। এ সময় মানজারুলসহ উভয় পক্ষের আট জন আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন মানজারুলকে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মানজারুল বাগেরহাটের কচুয়া উপজেলার চরটেংরাখালী গ্রামের শেখ আবজাল হোসেনের ছেলে। সে বাগেরহাট সরকারী পিসি কলেজে অর্থনীতি বিভাগে ২য় বর্ষের ছাত্র।

বাগেরহাট মডেল থানা পুলিশ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী