বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে প্রয়াত কবি ও শিল্পী মোশতাক দাউদীর স্মরণ সভা

news-image

নিউ ইয়র্কের সুপরিচিত প্রয়াত কবি ও শিল্পী মোশতাক দাউদীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধায় জ্যাকসন হাইটসের একটি হলরুমে এ স্মরণ সভার আয়োজন করেন যুক্তরাষ্ট্রস্থ প্রবাসী নাগরিক সমাজ । স্থানীয় সমাজ সেবক ফখরুল আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক  মুজাহিদ আনসারী ও রাজিব আহমেদের যৌথ সঞ্চালনায় মোশতাক দাউদীর বর্ণময় জীবন নিয়ে আলোচনা করেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাবেক বিটিভির প্রযোজক ও লেখক বেলাল বেগ, ঠিকানার প্রধান সম্পাদক মোঃ ফজুলর রহমান ও সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, লুৎফুন নাহার লতা, নিহার সিদ্দিকী, মিথুন আহমেদ, আলী হাসান কিবরিয়া অনু,  হোসনে আরা বেগম, শরাফ সরকার ও আসাদ প্রমূখ।

স্মরণ সভায় আলোচকরা বলেন,মোশতাক দাউদী আপদামস্তক ছিলেন একজন সৃজনশীল মানুষ। সব সময় নিত্য-নতুন সৃষ্টির খেলায় মগ্ন থাকতেন মোশতাক দাউদী। ছড়া, কবিতা, রচনা, গদ্যে, দেয়াল পত্রিকা, প্রচ্ছদ নির্মাণ, শিল্পকর্মে তিনি ছিলেন সিদ্ধহস্ত। মোশতাক দাউদীর মৃত্যুতে বাংলা সাহিত্যে কিছুটা হলেও শূন্যতার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান থেকে মোশতাক দাউদীর সমস্ত সৃষ্টি সম্ভার ধরে রাখার জন্য পরবর্তীতে বড় ধরণের পরিকল্পনা গ্রহনের তাগিদ দেয়া হয় ।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক