শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে স্কুল শিশুদের মানসিক ও শারীরিক ক্ষতির কারণ

news-image

সকালে ঘুম থেকে উঠে কোনাে রকমে মুখে কিছু দিয়ে স্কুলে দৌঁড়তে হয়। দেশের বেশিরভাগ শিশুদের সকালের ছবি এটাই। মা-বাবারা মনে করতে পারেন, সন্তানদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা ছোট থেকেই তৈরি হওয়ায় বেশ ভালোই হচ্ছে। কিন্তু সেই ধারণা একেবারেই ভুল। গবেষণা থেকে জানা গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খারাপ প্রভাব ফেলছে।

এই বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছেন ওক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পল কেলি ও হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের এক মার্কিন বিজ্ঞানী। কেলি জানান, ৮ থেকে ১০ বছরের শিশুদের স্কুল শুরুর সময় হওয়া উচিত সকাল ৮.৩০ বা আরও পরে। ১৬ বছরের ছাত্রদের ১০টা ও ১৮ বছরের ছাত্রদের সকাল ১১টা স্কুল শুরু হওয়া উচিত। এখনকার শিশুরা বেশি পরিমাণে ফোন ও আইপ্যাড ব্যবহার করে। সঠিক সময়ে ঘুমাতে চায় না। পর্যাপ্ত ঘুমের অভাবে পরবর্তীকালে ডাইবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, অবসাদের মতো রোগ জন্ম নিতে পারে। দেশের অনেক স্কুলের শিক্ষকরা এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত হয়েও কিছু করতে পারেন না। তাঁদের বক্তব্য স্কুলের সময় পরিবর্তন করাটা কঠিন কাজ। এর বিরোধীতা করে অনেকে বলছেন, শিশু রাতে তাড়াতাড়ি ঘুমালে সকালে উঠতে তাদের কোনাে সমস্যা না হওয়ারই কথা। সকাল সকাল স্কুল থাকলে বিকেলের দিকে অন্যান্য কাজ, খেলাধূলা করার সময় পাবে বাচ্চারা।
গবেষকদের মতে, ৩ থেকে ৫ বছরের বাচ্চাদের ঘুমের প্রয়োজন ১০-১৩ ঘণ্টা। ৬ থেকে ১৩ বছরের স্কুল ছাত্রদের ৯ থেকে ১১ ও ১৪ থেকে ১৭ বছরের শিশুদের ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমানো দরকার।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ