সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরিয়ানির প্যাকেটে ডিম নেই বলে রেস্তােরাঁ ভাঙচুর

news-image

বিরিয়ানির প্যাকেটে ডিম না থাকায় একটি রেস্তােরাঁয় ব্যাপক ভাঙচুর চালাল একদল উন্মত্ত যুবক। শুক্রবার বিকেলে হাওড়ার ডোমজুড় থানার সলপে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ঝাঁ–চকচকে রেস্টুরেন্টে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি কারখানায় বিশ্বকর্মা পুজোয় খাওয়া–দাওয়ার জন্য ওই রেস্তোরাঁয় ৪৫০ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বিরিয়ানি নিতে এসে তারা দেখেন কিছু প্যাকেটে ডিম নেই। এই নিয়ে রেস্টুরেন্টের লোকজনদের সঙ্গে ওই কোম্পানির লোকেদের তর্কাতর্কি ও বচসা শুরু হয়। তার জেরেই হঠাৎ তারা ওই রেস্তরাঁয় ভাঙচুর চালাতে শুরু করে। চেয়ার–টেবিল ভেঙে দেয়। কাচের প্লেট, গ্লাস ভেঙে দেওয়া হয়। সেখানে এলোপাথাড়ি তাণ্ডব চালানো হয়। রেস্টুরেন্টের কর্মীদেরও ব্যাপক মারধর করা হয়। ঘটনায় ৪ জন জখম হয়েছেন। রেস্টুরেন্টের সমস্ত খাবার উল্টে ফেলে দেয় হামলাকারীরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিস। ৮ জন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। আরও কয়েকজন হামলাকারীকে খুঁজছে পুলিশ। হামলার জেরে ওই সময় সেখানে থাকা অন্যান্য ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। উন্মত্ত যুবকরা মদ্যপ অবস্থায় ওই রকম বেপরোয়া হামলা চালিয়ে রেস্তরাঁটি লন্ডভন্ড করে দেয় বলে পুলিশের অনুমান।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা