,

জাপানে বন্যায় ৩ জনের মৃত্যু, নিখোঁজ ২৫

news-image

জাপানে ভয়াবহ বন্যায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। শুক্রবার টোকিও শহরের উত্তরাঞ্চলে বন্যায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে হাজার হাজার উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড় ইতাওয়ের প্রভাবে বৃষ্টিপাতের সূচনা হয়েছিল। কিন্তু ভারি বর্ষণ ক্রমাগত চলতে থাকায় পুরো দেশ যেন পানির নিচে তলিয়ে গেছে।
জোসো শহরে দুর্যোগ আঘাত হানায় ২৫ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানা গেছে। বন্যার পানিতে হাজার হাজার ঘর বাড়ি প্লাবিত হয়েছে। সেনাবাহিনী হেলিকপ্টারে করে বিভিন্ন অঞ্চল থেকে বন্যার্তদের উদ্ধার করছেন। সরকারি মুখপাত্র ইয়োসহিহিদে সুগা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই ৫ হাজার ৮শ সেনা, পুলিশ এবং দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। তারা বন্যাকবলিত এলাকায় রাত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাবেন। তিনি আরো জানিয়েছেন, সরকার বন্যার্তদের সাহায্যে যথেষ্ট চেষ্টা করছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রাদেশিক কর্মকর্তা হিরোয়াকি তাচি এএফপিকে জানিয়েছেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছি।’

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর