বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন লায়ন জিতল ভেনিজুয়েলার ‘ফ্রম এফার’ সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে ইতালিয়ান অভিনেত্রী ভ্যালেরিয়া গোলিনো

news-image

৭২তম ভেনিস চলচ্চিত্র উৎসব
 
৭২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার 'গোল্ডেন লায়ন' জিতল ভেনিজুয়েলার ছবি 'ড্যানডে এলা'। ছবির ইংরেজি নাম 'ফ্রম এফার'। শহরের ৫০ বছরের এক ধনী ব্যক্তি কীভাবে সমলিঙ্গের প্রতি দুর্বল হয়ে পড়ে, এমনই গল্প নিয়ে এটি নির্মাণ করেছেন লরেঞ্জো ভিগাস। গত শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় ইতালির ভেনিস লিডো মিলনায়তনে এ ঘোষণা দেন জুরি বোর্ডের প্রধান বিচারক ও মেক্সিকান পরিচালক আলফ্যানসো কুয়ারন। মোট ২১টি ছবি থেকে সেরা আসন দখল করে নেয় এ ছবি। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আলফ্রেডো কাস্ত্রো ও লুইস সিলভা। গোল্ডেন লায়ন পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত ভিগাস বলেন, 'এটি একটি বিস্ময়কর ঘটনা। এটি কেবল আমার অর্জন নয়, এ সম্মান আমি ভেনিজুয়েলাকে উৎসর্গ করতে চাই।' উৎসবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পুরস্কার 'সিলভার লায়ন' জিতেছে আর্জেন্টিনার পরিচালক পাবলো ট্রাপেরোর ছবি 'দ্য ক্ল্যান'। এ ছাড়া উৎসবে আমেরিকার চার্লি কাউফম্যান ও ডুকে জনসন 'অ্যানোমালিশা' ছবির জন্য গ্র্যান্ড জুরি প্রাইস জিতে নিয়েছে। তবে অপ্রত্যাশিতভাবে আলোচনায় না থেকেও এ বছর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ইতালিয়ান অভিনেত্রী ভ্যালেরিয়া গোলিনো। 'পার অ্যামর ভেস্ত্রো' ছবিতে অভিনয়ের জন্য 'ভোল্পি কাপ' জিতেছেন তিনি। আমেরিকাকে হারিয়ে এবার সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন ফ্রান্সের অভিনেতা ফ্যাব্রিক লুচিনি। উৎসবে 'দ্য মার্সেলো ম্যাস্ত্রোইয়ানি বেস্ট ইয়ং অ্যাকটর পুরস্কার জিতেছেন ঘানার আব্রাহাম আতাহ।  
উৎসবের সর্বোচ্চ প্রশংসিত এবং দর্শকনন্দিত চলচ্চিত্র 'দ্য ড্যানিশ গার্ল' কোনো পুরস্কার অর্জন করেনি। এ কারণে অনেক সমালোচক এবারের উৎসব নিয়ে কিছুটা হতাশ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা