বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির জন্য গরু আসছে মিয়ানমার থেকে (ভিডিও)

news-image

কোরবানির ঈদ সামনে রেখে  প্রতিদিনই বিপুল পরিমাণ গবাদি পশু আসছে মিয়ানমার থেকে। ব্যবসায়ীরা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, ততোই বাড়বে মিয়ানমার থেকে গরু আমদানি। আর শুল্ক বিভাগ বলছে, এসব পশু আমদানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রাজস্ব আয়।

ভারত থেকে গরু আসা কমে যাওয়ায়, ব্যবসায়ীরা ঝুঁকছেন মিয়ানমারের দিকে। নাফ নদী হয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ দিয়ে দেশে আসছে গরু, মহিষ ও ছাগল। ট্রলারে করে প্রতিদিনই ব্যবসায়ীরা আমদানি করছেন এসব পশু।

আমদানিকারকেরা বলছেন, আমদানি ব্যয় কম হওয়ায় পশুর দাম রয়েছে স্বাভাবিক পর্যায়ে। তবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয়পর্যায়ের আমদানিকারকেরা দাম হাকাচ্ছেন চড়া।

টেকনাফ শুল্ক বিভাগের এই কর্মকর্তা হুমায়ূন কবির জানান, সাম্প্রতিক সময়ে গবাদি পশু আমদানি থেকে বেড়েছে রাজস্ব আয়।

গেল বছর কোরবানীর ঈদে মিয়ানমার থেকে ২৬ হাজার পশু আমদানি করা হয়েছিল। তবে এবার আমদানির পরিমাণ কয়কগুণ বেশি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা