,

বাজারে এল অ্যাপলের দুটি আইফোন, থাকছে থ্রিডি টাচ প্রযুক্তি

news-image

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাজারে এলো অ্যাপলের আইফোন ৬ এস এবং ৬ এস প্লাস। এই ফোন দুইটিতে থ্রিডি টাচ প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। ডিসপ্লেতে অ্যাপলই প্রথম থ্রিডি টাচ প্রযুক্তি আনলো। অ্যাপল জানিয়েছে, নতুন ফোন দুইটির আয়তন, ওজনে তেমন একটা পরিবর্তন আনা হয়নি। আইফোন ৬ এসে আছে ৪.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে। অন্যদিকে আইফোন ৬ প্লাসে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। নতুন ফোন দুইটির রঙ বেশ আকর্ষণীয়। এতে রোজ গোল্ড কালারের সংমিশ্রণ দেয়া হয়েছে। এছাড়া, স্পেস গ্রে, সিলভার এবং গোল্ড হিউস রঙেও পাওয়া যাচ্ছে।
এই ফোন দুইটিতে দ্রুত গতির সেকেন্ড জেনারেশন টাচ আই সেন্সর আছে। ফোন দুইটির বডি তৈরি করতে ব্যবহার করা হয়েছে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম। ফোন দুইটিতে আছে ৬৪ বিটের এ৯ চিপসেট। ফলে নতুন ফোন আগের ফোন গুলোর চেয়ে ৭০ শতাংশ বেশি গতি  আনবে। অন্যদিকে এগুলোর গ্রাফিক্স প্রসেসর ৯০ শতাংশ বেশি গতি দেবে। নতুন ফোনে বড় যে পরিবর্তনটা এসেছে সেটা হলো নতুন ফোনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা দিয়ে ফোরকে মানের ভিডিও চিত্র ধারণ করা যাবে। ফোনে আইওএস ৯ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। অ্যাপল জানিয়েছে, নতুন ফোন দুইটির দাম আইফোনের আগের মডেলে ফোনের চেয়ে খুব একটা বেশি নয়। ৬ এসের ১৬ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবি ভার্সনের ফোনের দাম যথাক্রমে ১৯৯ ডলার, ২৯৯ ডলার এবং ৩৯৯ ডলার।
অন্যদিকে আইফোন ৬ প্লাস তিনটি ভার্সনে পাওয়া যাচ্ছে। এসব ভার্সনের দাম ২৯৯ ডলার, ৩৯৯ ডলার এবং ৪৯৯ ডলার।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ