,

গুরুতর অসুস্থ লাকী আখন্দ

news-image

বেশ কিছুদিন ধরেই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন সঙ্গীতজ্ঞ লাকী আখন্দ। হঠাত্ অসুস্থ হওয়ায় তাকে গত ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করানো হয়। ক্রমশ তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে চিকিত্সক তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে সিসিইউ-তে রাখা হয়েছে লাকী আখন্দকে। আপাতত তাকে কেউ দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তার মেয়ে মাম্মিন্তি বলেন, ‘বাবার নিয়মিত কাশির সমস্যা। কিন্তু হঠাত্ করেই কাশিটা বেড়ে যাওয়াতে অবস্থা গুরুতর হয়ে যায়। হাসপাতালে ভর্তি করি। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ার কারণে চিকিত্সক বাবাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন। আমরা পরিবারের সবাই আজকে (গতকাল) সিদ্ধান্ত নেবো। বাবার অবস্থা ভালো নেই। সবাই তার জন্য দোয়া করবেন।’ দেশের অনেক কালজয়ী সুর উপহার দিয়েছেন লাকী আখন্দ।  ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া’, ‘কে বাঁশি বাজায় রে’, ‘আগে যদি জানতাম’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘লিখতে পারি না কোনো গান’ জনপ্রিয় এই গানগুলোর সুর স্রষ্টা এই মানুষটি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর