,

ফখরুলসহ পাঁচ নেতার আগাম জামিন বাতিল

5222e3ffad919-fakrul1পৃথক মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির পাঁচ নেতার আগাম জামিন আদেশ বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ।

জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আজ রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

অন্য নেতারা হলেন—মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, আবদুস সালাম ও ওবায়দুল হক নাসির।

আদালত সূত্র জানায়, গত ২০ জানুয়ারি শাহবাগ ও রমনা থানায় করা পৃথক চারটি মামলায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই পাঁচ নেতার আগাম অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

আদালতে বিএনপির নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদিন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ারদী। আদেশের বিষয়টি জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, রমনা থানায় করা এক মামলায় মির্জা ফখরুল, রমনা ও শাহবাগসহ চার মামলায় মির্জা আব্বাস ও নাসির, তিন মামলায় আমানউল্লাহ আমান ও দুই মামলায় আবদুস সালামের আগাম জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে এসব মামলায় তাঁদের ক্ষেত্রে পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে বাধা নেই।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর