আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তাৎক্ষণিক ব্রিফিংয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতা ও গণহত্যার বিষয়টি আদালতের রায়ে উঠে এসেছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ডের বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।
শামা ওবায়েদ বলেন, রায়টি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ রায়ের ভিত্তিতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করা।
রায়ের পর রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতনের আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে। কোনো রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নতুন করে নির্যাতন হোক, তা বাংলাদেশ চায় না।
তিনি আরও আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করবে।
রায়ের প্রভাব ও বাংলাদেশের অবস্থান তুলে ধরতে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের