ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

news-image

বিনোদন ডেস্ক : রাজধানীর ব্যস্ত জীবন ছেড়ে গ্রামের বাড়ি বগুড়ায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী রঞ্জিতা কনা। জীবনযাত্রার বাড়তি ব্যয়, গ্যাস সংকট ও বিদ্যুতের খরচ নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মধ্যবিত্ত পরিবারের নানা ভোগান্তির কথা তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, দীর্ঘদিন ধরে বাসায় নিয়মিত গ্যাস না পেলেও প্রতি মাসে বিল পরিশোধ করতে হচ্ছে। বিকল্প হিসেবে বিদ্যুতের চুলা ব্যবহার করলেও বাড়তি খরচের চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে।
রঞ্জিতা লেখেন, আয় না বাড়লেও নিত্যপ্রয়োজনীয় খরচ বেড়েই চলেছে। গ্যাসের সংকটের পাশাপাশি বিদ্যুতের দামও মধ্যবিত্ত মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
নিজের বক্তব্যকে রাজনৈতিক আলোচনার সঙ্গে না জড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, রাজনীতি নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সমস্যাই তার আলোচনার বিষয়।
ঢাকা ছাড়ার সিদ্ধান্তের কারণ জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ছেলের বাবার কাছ থেকেও সন্তান তেমন খোঁজখবর পায় না। তাই ছেলেকে নিয়ে বগুড়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
উল্লেখ্য, নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা-৮৬’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় রঞ্জিতার। পরবর্তী সময়ে ‘জ্বিনের বাদশা’, ‘কুংফু কন্যা’, ‘রাজা মিস্ত্রি’ ও ‘মরণ লড়াই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও যুক্ত ছিলেন এই অভিনেত্রী।
১৯৯২ সালে অভিনেতা ও প্রযোজক জাহাঙ্গীরকে বিয়ে করেন রঞ্জিতা। ছয় বছর পর তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি ছেলে রয়েছে। এবার ছেলেকে সঙ্গে নিয়েই বগুড়ায় নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের