গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডকে দলটির রাজনৈতিক দুর্বলতার প্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকার এখন পর্যন্ত ধৈর্য ধরে রয়েছে। তবে প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংবাদ ও প্রচারণা প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার মতে, জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে দলটির রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।
আওয়ামী লীগের বিরুদ্ধে গত ১৭ বছরে দেশের ব্যাপক ক্ষতিসাধন ও অর্থ পাচারের অভিযোগও করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দলটির নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে অর্থ ব্যয় করছেন।
এ ছাড়া আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিহিংসামূলক উল্লেখ করে তিনি দাবি করেন, দলটি ক্ষমতায় ফিরলে জুলাই আন্দোলনের পক্ষের মানুষের ওপর প্রতিশোধ নিতে পারে।
বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। বর্তমান সরকারের সময়ে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি বলেও দাবি করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদ প্রকাশে কোনো চাপ দেয়নি এবং কোনো সংবাদ প্রত্যাহারের জন্যও কোনো সংস্থাকে নির্দেশ দেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন